সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সহিংসতার পুনরাবৃত্তি শুরু করেছে বিএনপি-জামায়াত: কূটনীতিকদের বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭.৩১ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি-জামায়াত একটুও পাল্টায়নি। অতীতে সহিংসতা ও ভাঙচুর চালিয়েছে তারা। এ নিয়ে তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আবারও সেটার পুনরাবৃত্তি শুরু করেছে দল দুটি।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মোমেন বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সহিংসতায় আমরা মর্মাহত। অবশ্য অতীতেও তারা এমন জ্বালাও পোড়াও করেছে। তাই এবার বিস্মিত হইনি আমরা।

তিনি বলেন, অতি দুঃখের সঙ্গে বলছি, প্রত্যাশা করেছিলাম সময়ের পরিক্রমায় দল দুটি বদলাবে। কিন্তু তারা পাল্টায়নি। আবারও সহিংসতা শুরু করেছে বিএনপি-জামায়াত।

ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সেসময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পুলিশের উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। পাল্টা জবাবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। ফলে ঢাকার নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন। সেই সঙ্গে আহত হন অনেকে।

ওই দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে আওয়ামী লীগের কর্মীদেরও। এতে অনেকে আহত হন। সেই জেরে কয়েকজন নিহতহওয়ার খবরও পাওয়া গেছে। একই দিনে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

– চ্যানেল টুয়েন্টিফোর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com