সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৫.৪৪ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার পুলিশ।

আটক আবু বকর ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগোরের বাসিন্দা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা  জানান, ফেসবুক প্রোফাইল থেকে গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ সিদ্দিককে আটক করে।

সিদ্দিক তার ফেসবুক পোস্টে শেয়ার দেন, ব্যাংক এবং এনজিওগুলো ছয় মাসের জন্য কিস্তি সংগ্রহ স্থগিত করেছে এবং করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ আত্মহত্যা করছে।

তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর কাউকে গুজব ছড়াতে দেখলে প্রত্যেককে (www.facebook.com/cpccidbdpoice) এই আইডিতে অবহিত করার আহ্বান জানিয়েছে।

তারা এই বিষয়ে যে কোনো তথ্যের জন্য পুলিশকে অবহিত করতে একটি যোগাযোগ নম্বর এবং ইমেল ঠিকানাও দিয়েছেন- ০১৭৩০৩৩৬৪৩১, ইমেল: cyber@police.gov.bd

এর আগে ৩০ মার্চ পুলিশ সদর দপ্তর গুজব ছড়ানো এবং বিভ্রান্তিমূলক তথ্য না দিয়ে মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com