সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যশোরের মণিরামপুরের সরকারি গুদাম থেকে পাচার করা ৫৫৫ বস্তা চাল জব্দ

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ১২.০১ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুর উপজেলায় সরকারি গুদাম থেকে পাচার করা ৫৫৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাতে পৌর এলাকার বিজয়রামপুরের ভাই ভাই রাইচ মিলের গুদাম থেকে পুলিশের সহায়তায় ওই চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। পরে রাইচমিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয় এবং ট্রাকভর্তি চাল থানা হেফাজতে নেয়া হয়।

এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

চাল জব্দের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, থানার ওসি রফিকুল ইসলাম, ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

মণিরামপুর থানার এসআই তপনকুমার সিংহ বলেন, শনিবার দুপুরে সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে করে চাল পাচারের খবর পাই। পরে বিজয়রামপুরের ভাই ভাই রাইচমিলের সামনে থেকে ওই চালের ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০০২৭) আটক করা হয়।

রাইচমিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ৩০ টাকা দরে ৩৭ মেট্রিক টন কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) চাল খাদ্য গুদাম থেকে আমরা তিনজনে মিলে কিনেছি। আমার সাথে মণিরামপুর রাইচমিল (চাতাল) মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও জগদীশ নামে আরেক ব্যবসায়ী রয়েছেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে ফোন দিয়ে গুদাম থেকে চাল সরাতে বলেছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলছি।

মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘আমরা চালভর্তি ট্রাকসহ রাইচ মিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এছাড়া আমরা এ বিষয়ে আলাদা একটি কমিটি করে তদন্ত করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com