সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫.৪২ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ-ময়মনসিংহে ঢিলেঢালাভাবে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। তবে এই হরতালের কোন প্রভাব পড়েনি জনজীবনে।

সকাল থেকে হরতালের পক্ষে কোনো মিছিল, পিকেটিং বা সভা-সমাবেশের খবর পাওয়া যায়নি।

সকালে দোকান-পাট বন্ধ থাকলেও দুপুরের দিকে দোকান-পাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা।

সড়ক ও মহাসড়কজুড়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ দূরপাল্লার ও অভ্যন্তরিন রুটে যানবাহন চলাচল করছে। সকাল থেকে নগরীর মাসকান্দা বাসস্ট্যন্ড থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল।

হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, হরতালের বিপক্ষে ময়মনসিংহ জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগ একটি মটর সাইকেল শোভা যাত্রা করে শহর প্রদক্ষিণ করে। এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com