সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মানুষ বনাম ভাইরাস যুদ্ধের কেন্দ্র এখন আমেরিকা

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ১১.২৪ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

আমেরিকায়  অতর্কিতে হানা দিয়েছিল নোভেল করোনাভাইরাস। তিন মাস ধরে চলা জীবন-যুদ্ধে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পরে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।  মৃতদের স্মৃতির উদ্দেশে তিন মিনিটের জন্য নীরবতা পালন করল চিন। এক সঙ্গে বেজে ওঠে গাড়ি, ট্রেন, জাহাজের হর্ন। অর্ধনমিত ছিল জাতীয় পতাকা।

বেজিংয়ের পক্ষ থেকে ১৪ জন স্বাস্থ্য আধিকারিককে  ‘শহিদ’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সেই চিকিৎসকও, যিনি প্রথম মারণ ভাইরাসটিকে চিহ্নিত করে বিপদবার্তা দিয়েছিলেন বিশ্বকে। তার জন্যে চিন সরকারের শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। মধ্য তিরিশের যুবকটিও মারা যান সংক্রমিত হয়ে। তবে চিন যখন স্বাভাবিক জীবনে ফিরছে, বাকি বিশ্বে তখন প্রবল লড়াই চলছে। ‘মানুষ বনাম ভাইরাস’ যুদ্ধের কেন্দ্র এখন আমেরিকা। সাত হাজারেরও বেশি লোক মারা গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দেশে। গত ২৪ ঘণ্টাতেই শুধু মৃত্যু হয়েছে দেড় হাজার মার্কিন নাগরিকের। গোটা বিশ্বে ১১ লক্ষেরও বেশি মানুষ সংক্রমিত।

মারা গিয়েছেন ৬২ হাজারের উপর। সব চেয়ে বেশি মৃত্যু ইটালিতে। সেখানে প্রাণ হারিয়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি। দ্বিতীয় স্থানে ইউরোপের আর এক দেশ স্পেন। ১১,৭৪৪ জন মারা গিয়েছেন সেখানে। কিন্তু আমেরিকায় যে গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে তারা সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে ভয় পাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে ২ লক্ষ ৭৮ হাজার সংক্রমিত আমেরিকায়। সংক্রমণ কমারও লক্ষণ দেখা যাচ্ছে না।

ট্রাম্পের সরকার গত কাল থেকে ঘোষণা করছে, অবশ্যই মাস্ক পরুন। না থাকলে মুখে স্কার্ফ জড়ান। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্‌থ’-এর প্রধান অ্যান্থনি ফাউচি বলেন, ‘‘সম্প্রতি যা তথ্য এসেছে আমাদের হাতে, তাতে শোনা যাচ্ছে, হাঁচি-কাশিও নয়, কথা বললেই ভাইরাস ছড়াতে পারে।’’ তবে বাতাসে ছড়ানোর যুক্তি নিয়ে এখনও সন্দিহান বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com