সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আমেরিকান সৈন্যদের লক্ষ্য করে ড্রোন হামলা

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৬.২৫ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত বৃদ্ধির উল্লেখযোগ্য হুমকির বিষয়ে কর্মকর্তারা সতর্ক করার পর সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্য করে ছোঁড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকান সৈন্যরা।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ইরান সমর্থিত বাহিনী সোমবার আল-তানফ গ্যারিসনে দুটি একতরফা ড্রোন আক্রমণ চালিয়েছে।

রাইডার বলেন, আমরা জানি, এই গোষ্ঠীগুলো ইরান সমর্থিত। এর জন্য ইরানকেই দায়ী করব আমরা।

মধ্যপ্রাচ্যে এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর এটি পঞ্চম ড্রোন বা রকেট হামলা, যাকে পেন্টাগন ‘উত্থান’ হিসেবে অভিহিত করেছে। আক্রমণের ফলে সামান্য ক্ষয়ক্ষতি ও আহত হয়েছে।

এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য হুমকি রয়েছে। তা যুক্ত্ররাষ্ট্রের বাহিনীকেও প্রভাবিত করবে।

গত সপ্তাহে সিরিয়ার আল-তানফকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত আল-হারির বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। পশ্চিম ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন এবং বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার অজ্ঞাত সংখ্যক সৈন্যকে যেকোন সময় মোতায়েনের জন্য প্রস্তুত রাখার আদেশ দেন । সৈন্যবাহিনীকে নিরাপদ রাখা আর পালটা জবাব দেয়ার জন্য সামরিক সক্ষমতাও বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com