সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৬০১ জন

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৮.৫৪ এএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

ভারতে এক দিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার সকাল থেকে  শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯০২। যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার তাতে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১। মৃত্যুর হারেও চিন্তার ভাঁজ চওড়া হয়েছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ জন। শুক্রবার সকালে মৃতের সংখ্যা ছিল ৫৬ জন। ১২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। তবে আশার কথা আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে দেশটিতে। বর্তমানে সেই সংখ্যা ১৮৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com