সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজায় মানবিক সংকট বাড়ছে ইসরাইল সফর করবেন বাইডেন

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২.১১ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

নেতানিয়াহুর সাথে বিস্তারিত আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় মানবিক সহায়তা সরবরাহের পরিকল্পনা তৈরির চুক্তি ঘোষণা করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং হিজবুল্লাহকে সতর্ক করে বলেছেন, “উত্তরে আমাদেরকে পরীক্ষা করবেন না।জাতিসংঘ বলেছে, গাজায় অধিকাংশ মানুষের কাছে পানি অপ্রতুল। ১৪০০-র বেশি ইসরাইলি এবং ২৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।ইসরাইলি বাহিনীর পূর্ব নির্ধারিত স্থল আক্রমণের আগে গাজা উপত্যকায় মানবিক সংকট বৃদ্ধি পাচ্ছে।তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বুধবার ইসরাইল সফরে যাবেন।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেন, জর্ডান যাওয়ার আগে বাইডেন তেল আবিবে যাবেন। জর্ডানে তিনি বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করবেন।

হোয়াইট হাউস বলেছে, বাইডেন সেখানে পুনর্নিশ্চিত করবেন যে জঙ্গি গোষ্ঠী হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দাঁড়ায় না এবং সেখানে তিনি গাজার বেসামরিক নাগরিকদের ত্রাণ চাহিদা নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, জঙ্গিদের জিম্মি করা প্রায় ২০০ জন মানুষকে মুক্তি দেয়ার বিষয়ে তুরস্ক হামাস নেতাদের সাথে আলোচনা করেছে।

ফিদান বলেন, অনেক দেশ তুরস্ককে তাদের নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করতে বলেছে। হামাস নেতা ইসমাইল হানিয়াহের সাথে কথা বলার একদিন পর তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

জাতিসংঘের সংবাদদাতা মার্গারিট বাশীর এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com