সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শুটিয়ে ব্যস্ত নূর-ই-আলম সুমন

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-সময়ের সাথে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা নূর-ই-আলম সুমন। দুইটি ধারাবাহিক নাটকে কাজ করছি। সম্প্রতি জামাল মল্লিক পরিচালিত দুইটি একক নাটকের কাজ শেষ করেছি একটিতে গাজী রাকায়েত ভাই, ঝুনা চৌধুরী, সজল ভাই ছিলেন, অপরটিতে ইয়াশ রোহান ছিলেন আমার সাথে। শীঘ্রই মাছরাঙা ও আর টি ভিতে প্রচার হবে। আমি মুলত চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতে চাই,যে কোন চরিত্রই আমার ভালো লাগার।আমার অভিনীত নাজমুল রনি পরিচালিত নাগরিক টিভির কিশোর গ্যাং সিরিজ টি এখন নিয়মিত চলছে, আর দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক “জবা” তে আমি নতুন ভাবে এস আই কায়েস চরিত্রের মাধ্যমে যুক্ত হয়েছি, পরবর্তী পর্ব গুলোতে আমাকে দেখা যাবে।

অভিনেতা নূর-ই-আলম সুমন বলেন,’রুবাইয়াত হোসেন পরিচালিত শিমু- মেইড ইন বাংলাদেশ সিনেমায় আমি অভিনয় করেছি, যদিও ওয়েব সিরিজে কাজ করা হয়নি, তবে ইচ্ছে আছে কাজ করার। থিয়াট্রন ঢাকা নামে একটা থিয়েটার গ্রুপের প্রধান নির্বাহী আমি, নিয়মিত প্রযোজনা “সিচুয়ানের সুকন্যা” মঞ্চায়নের পাশাপাশি নতুন নাটকের পান্ডুলিপি সংগ্রহ চলছে,শীঘ্রই মঞ্চে আসবে।
বর্তমানে “থিয়াট্রন ঢাকা” নামে একটি থিয়েটার গ্রুপ এর প্রধান নির্বাহী হিসেবে নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যশিল্পী, সদস্য- অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, সদস্য- টেলিভিশন নাট্যকার ও নাট্যশিল্পী সংসদ। অভিনয়ের পাশাপাশি নাট্য পরিচালনাও করে থাকিন এবং ‘জিনিয়া’স প্রোডাকশন’ নামে একটি নাটক ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।

নাগরিক টিভিতে ‘কিশোর গ্যাং’ ও দীপ্ত টিভিতে ‘জবা’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এছাড়াও তার অভিনীত মাছরাঙা ও আর টিভিতে নাটক প্রচারের অপেক্ষায় আছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত “শিমু- মেইড ইন বাংলাদেশ” সিনেমাতে তিনি অভিনয় করেন। যেটি বাংলাদেশ সহ প্রায় ১৫ টি দেশে একযোগে প্রচারিত হয়। টিভি বিজ্ঞাপন: রাধুনী গুড়া মশলা, ডেইলি শপ এ কাজ করেছেন। দেশ বরেণ্য অভিনেতা: আবুল হায়াৎ, ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মোশারফ করিম, প্রয়াত সাদেক বাচ্চু প্রমূখের সাথেও তিনি অভিনয় করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com