সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠত হয়। আজ বুধবার বিকালে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠি আশ্রায়ন প্রকল্পের চত্বরে  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। এছাড়া আরও বক্তব্য রাখেন কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক আঃ লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাধারণ সম্পাদক শাহীদা হক প্রমুখ।  এসময় বক্তরা বলেন, মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের আগে বিবাহ দেয়া যাবেনা। বাল্যবিবাহের বিষয়ে আমরা সকলে সচেতন থাকবো। কোথাও কোন বাল্যবিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে অবগত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com