সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডিএনসিসি ১৫৮০০০০ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করেছে

  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৪.৩৪ এএম
  • ৮৪২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রামন রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ পর্যন্ত রাজধানীর প্রায় ২ কোটি ৩৭ লাখ বর্গফুট এলাকায় ১৫ লাখ ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক স্প্রে করেছে।
গত ২২ মার্চ থেকে এ পর্যন্ত এসব জীবাণুনাশক স্প্রে করা হয়েছে ৯টি পানির গাড়িতে নিকুঞ্জ, দক্ষিণখান, মিরপুর-২, টোলারবাগ, গাবতলী, টেকনিক্যাল, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড, তাজমহল রোড, কৃষি মার্কেট, টাউনহল, বাড্ডা, বনানী, শেখেরটেক, রিং রোড, আদাবর, মহাখালী সাত তলা আদর্শনগর বস্তি, তিতুমির কলেজ, আগারগাও, ফার্মগেট এলাকায় মোট ১ লাখ ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক ছিটানো হয়।
গত ২২ মার্চ থেকে এ পর্যন্ত ১০টি ওয়াটার বাউজারের (পানির গাড়ি) সাহায্যে মোট ১৫৮ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভারব্রিজ, কোয়ারেন্টাইন্ড এলাকা, গুরুত্ব¡পূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ছিটানো হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে, বস্তিতে, মসজিদের সামনে, হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
ডিএনসিসি বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে জরুরী খাদ্যদ্রব্য বিতরণ অব্যাহত রয়েছে। গত ৩১ মার্চ থেকে ডিএনসিসির সকল ওয়ার্ডে মোট ২৮ হাজার ৫০০ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ডিএনসিসির পক্ষ থেকে মিরপুরের টোলারবাগে কোয়ারেন্টাইন্ড ১ হাজার পরিবারকে গত ২৯ মার্চ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজ উদ্যোগে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন। ওয়ার্ড কাউন্সিলররা বিভিন্ন বস্তিতেও রান্না করা খাবার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com