সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়দের মাঝে অর্থ তুলে দেন ঈশ্বরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবদুছ ছাত্তার 

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৬.০৭ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈশ্বরগঞ্জে অসহায় মানুষের পাশে দারিয়েছেন ঈশ্বরগঞ্জের উন্নয়নের রুপকার সাবেক এমপি আবদুছ ছাত্তার। সারাদেশ ব্যাপী বন্যা হওয়ায় আবদুছ ছাত্তার ব্যাক্তিগত তহবিল থেকে বন্যার্তদের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সহায়তা তুলে দেন।শনিবার(৭ অক্টোবর) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌরএলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া পৌর এলাকার অর্ধশতাধিক বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থসহ ত্রাণ বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জননেতা আব্দুছ ছাত্তার সাবেক এমপি।

বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে দেয়া হয় শুকনো খাবারসহ প্রয়োজনীয় নিত্যসামগ্রী।  এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুছ ছাত্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এসব সহায়তা  করা হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দুর্যোগ সময়ে সবার আগে জনগণের পাশে থাকে।  এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ঈশ্বরগঞ্জ  পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক), উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মুক্তি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব,পৌর আওয়ামীলীগের  সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার জাহান মামুন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com