সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে হত্যার ঘটনায় আটক-১

  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৫.২৫ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা ,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয় চক্রের ১ সদস্য কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম।

নিহত ঐ ইজিবাইক চালক পার্শবর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার বাদশা সেখের পুত্র সাদ্দাম শেখ (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন এক ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। পরবর্তীতে ঐ ইজিবাইক চালক কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান। এই ঘটনায় নিহতের ছোট ভাই সম্রাট শেখ (২৭) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তী ভাঙ্গা থানা পুলিশ তথ্য ও প্রযুক্তি ও সোর্সদের সহায়তায় সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এছাড়াও এই ঘটনায় জড়িতদের নাম ঠিকানা বলেছেন।

গ্রেফতারকৃত ঐ ব্যক্তি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার রাজাচর ফরাজিকান্দী এলাকার মৃত বিন্নত আলী মোল্লার পুত্র বিল্লাল হোসেন (৪০)।

এই বিষয়ের ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদ্যুৎ সরকারের নেতৃত্বে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে ১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে বাকী আসামিকে গ্রেপ্তার করাতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com