সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সবুজবাগ থানার জাতীয় শ্রমিক লীগ এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১১.৫৯ এএম
  • ৪৪২ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ-গত ৩০ শে সেপ্টেম্বর রাত ৮ সময় জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সবুজবাগ থানা সভাপতি আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান শেখ এর সঞ্চালনায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সবুজবাগ থানা ৪ নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতিতে জাতীয় শ্রমিক লীগের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে
এবং সংগঠনের কাজে গতিশীলতা আনার জন্য ৪ নং ওয়ার্ড দক্ষিণ এর সবুজ বাগ থানা শ্রমিক লীগের নতুন সভাপতি বজলুর রহমান চোকদার এবং সাধারন সম্পাদক মোঃ শামীমুল হক চৌধুরী পিন্টু কে দায়িত্ব প্রদান করে শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিতে মৌখিক ভোটে ঢাকা মহানগর দক্ষিণ এর সবুজবাগ থানাধীন ৪ নং ওয়ার্ডে ৪৫ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ এর
কার্যকরী কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের বর্তমান কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরকে রাখা হয়েছে।
এর মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শামীমুল হক চৌধুরী পিন্টু বরাবরই একজন ত্যাগী রাজনৈতিক কর্মী এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত

মো: শামীমুল হক চৌধুরী পিন্টু তার রাজনৈতিক জীবনে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা,বালিয়াটি ইউনিয়নের, ১৯৯৬ সালে প্রতিষ্ঠাতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ও ২০০৭/৮ সালের রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বৃহত্তর সবুজবাগ থানা আওয়ামী তরুণ লীগের”যুগ্ম আহবায়ক” ছিলেন এবং এখনো প্রতিটি রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত থেকে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com