সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নড়াইল ২ আসনে সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী রাজনীতিতে এক ভয়ংকর জ্বীনের আবির্ভাব

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১২.০২ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল ২ আসনে আওয়ামী রাজনীতিতে এক ভয়ঙ্কর জিনের আবির্ভাব ঘটেছে বলে এলাকাবাসী জানান।

নির্বাচনকে ঘিরে পাঁচ ছয় মাস আগে থেকেই পোস্টার ব্যানার সাইনবোর্ড ছেড়া,ভাঙ্গা,নির্বাচনী প্রচারণায় হামলা, হুমকি,আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিত্যদিনের বিষয়। শক্তিশালী এ জিন চক্রের ভয়াল থাবায় আতঙ্কগ্রস্থ এলাকাবাসী ও আওয়ামী লীগের প্রার্থীগন।
দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত এ জিনচক্রের শিকার হয়েছে একাধিক প্রার্থী। এরা এখন সবার ধরাছোঁয়ার বাইরে।
সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকারের একটি চ্যালেঞ্জ।
এমন একটা পরিস্থিতিতে ভয়াল জিন চক্রের অপশক্তি প্রতিহত করতে না পারলে সরকারের ভাবমূর্তি জাতীয় তথা আন্তর্জাতিকভাবে ক্ষুন্ন হবে বলে বিশেষ মহল মন্তব্য করেছেন।
এ বিষয়ে নড়াইল ২ আসনে মিডিয়া কোটায় মনোনয়ন প্রত্যাশী লায়ন নুর ইসলাম এর নিকট এ জিন চক্র সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন আমজনতার এ অভিমত সঠিক।
এ সমস্ত তান্ডব কে বা কারা চালাচ্ছে, যেহেতু কোন মহলই এদের চিহ্নিত করতে পারছে না সেহেতু জিন চক্রের দ্বারা এসব ভয়াল পান্ডব সংগঠিত হচ্ছে আমজনতার এ মন্তব্য ভুল কি?
যদি ভুলই হত প্রশাসন বা কোন মহল চিহ্নিত করতে পারত এবং তার ব্যবস্থা নিত।
তিনি আরো বলেন এ সমস্ত তান্ডব প্রতিহত করার জন্য বিশেষ কোন পীর সাহেবের আগমন জরুরী।
তা না হলে নড়াইলের আওয়ামী রাজনীতি এসব ভয়ংকার চীনের অভয়ারণ্যে পরিণত হবে। বিধ্বস্ত হবে বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com