সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত কর‌তে হ‌বে – আশরাফুর রহমান

  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ২.২১ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধিঃ-পি‌রোজপুর -৩ আস‌নে ম‌নোনয়ন প্রত‌্যাশী সাবেক উপজেলা ‌চেয়ারম‌্যান আশরাফুর রহমান ব‌লে‌ছেন আওয়ামীলীগ ক্ষমতায় থাক‌লে দেশ ভাল থা‌কে, জনগন ভাল থা‌কে, মানুষ শা‌ন্তি‌তে বসবাস করে। দেশের উন্নয়ন চাইলে, উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত কর‌তে হ‌বে। নৌকা প্রতীকে ভোট দিতে হবে। সারা‌দেশসহ দ‌ক্ষিণাঞ্চ‌লের যোগা‌যোগ ব‌্যবস্থার ব‌্যাপক উন্নয়ন হ‌য়ে‌ছে। বঙ্গবন্ধু কন‌্যা ‌দেশ‌নের্তীৃ শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ‌নি‌য়ে এ‌গি‌য়ে যা‌চ্ছে সাম‌নের দি‌কে।
শ‌নিবার বি‌কে‌লে মঠবা‌ড়িয়া উপ‌জেলার গু‌লিশাখালী জি কে মাধ‌্যমিক বিদ‌্যাল‌য় মা‌ঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নৌকা প্রত‌্যাশী আশরাফুর রহমা‌নের বিশাল সমা‌বেশে তি‌নি এসব কথা ব‌লেন।
স্থানীয় গুলিশাখালী, আমড়াগাছিয়া, সাপলেজা ও টিকিকাটা ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মঠবা‌ড়িয়া সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমানের সভা অনু‌ষ্ঠিত হয়। উপজেলার চার ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিশাল সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।
গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্ব এ সময় বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বাচ্চু মিয়া আকন, আবুল বাসার মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, আ লীগ নেতা মোশারেফ হোসেন শরীফ, রিপন মাতুব্বর, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আলমগীর হোসেন, হারুন অর রশীদ খানসহ এক‌ধিক নেতাকর্মী বক্তব‌্য রা‌খেন।
বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঠবাড়িয়া আসনে আশরাফুর রহমান‌কে নৌকা প্রতীকে ম‌নোনয়‌ন দেয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com