সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাড্ডা থেকে পিস্তল,গুলিসহ ৫জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৫৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ বশির, মোঃ নুর আলম অনি, মোঃ সুমন ওরফে টেলি  সুমন, এস এম আমিনুল হক সেলিম ও মোঃ মনোয়ার শেখ। এসময় তার হেফাজত হতে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এ তথ্য ডিএমপি নিউজকে জানান।

তিনি বলেন, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর ২০২৩) রাত ৯:৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এর শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা  ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জমি দখল করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com