সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবদুছ ছাত্তার

  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৪২ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭-তম শুভ জন্মদিন অত্যন্ত সুন্দর পরিবেশে উদযাপন করা হয়।২৮- শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার বলেন দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নিরলসভাবে কাজ করে দেশ উন্নয়নশীল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই।এসময় সবাইকে আওয়ামীলীগের পক্ষে থাকার আহবান করেন।  আলোচক হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ (হারুন),যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুইয়া,দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম, কোষাধক্ষ মতিউর রহমান মতি,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহবুব সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com