সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী মিছিলে বোমা হামলায় ৫২ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৫২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। আর নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

এর আগে বোমা হামলায় হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি। তিনি জানিয়েছেন, তার হাসপাতালে ২৮টি মরদেহ আনা হয়েছে। আর বাকি ছয়টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মাসতাং বিভাগীয় হাসপাতালে।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

এর আগে মাসতাংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাউল মুমিন প্রাথমিক অবস্থায় ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

সহকার কমিশনার আরও জানিয়েছিলেন, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাই বিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেলুচিস্তানের মাসতাং জেলায় এই হামলা হয়। শুক্রবার আলফালাহ এলাকায় জুমার নামাজের পর আয়োজন করা হয় জুলুছের। র‍্যালিটি কিছুটা অগ্রসর হওয়ার পরই শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। ঘটনাস্থলেই প্রাণ যায় অনেকের। নিহতদের মধ্যে পুলিশের একাধিক কর্মকর্তাও রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান জড়িত থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com