মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নুশিন আদিবার নতুন গান ‘হাই বেবি’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৪ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-প্রকাশ পেতে যাচ্ছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান। ‘হাই বেবি’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহিনূর মাসুদ। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।

গানটি প্রকাশিত হয়েছে মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে, ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল (Shahinoor masud official)’ নামের ইউটিউব চ্যানেল থেকে।

ব্রাহ্মনবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন বলেন, “আমি প্রচন্ড উচ্ছ্বসিত। গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনোই গাইবার চেষ্টা করি নি। প্রথমে খানিকটা দোটানায় পরলেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিল তুই পারবি, চেষ্টা করেই দেখ। উনার দেওয়া সাহসের ফল এই কাজটি। রাফাত ভাইয়ের সাথে আরও একটি ওয়েব সিরিজের গানের কাজ করেছি। সেটিও দ্রুতই প্রকাশিত হয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com