সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের জননেতা আবদুছ ছাত্তারের গণসংযোগ ও কর্মি সমাবেশ

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে
বাশার; ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার তারুন্দিয়া ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।২০ শে সেপ্টেম্বর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান অতিথির বক্তব্যে জননেতা আবদুছ ছাত্তার বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে।সেজন্য আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের লোকজন সজাগ সতর্ক থাকতে হবে।সাবেক এমপি আবদুছ ছাত্তার আরো বলেন  আওয়ামীলীগ সরকার সারাদেশ ব্যাপী ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করছে।তবে আশ্চর্য্যের ব্যাপার ঈশ্বরগঞ্জের আপামর জনগণ উন্নয়নের সুযোগ পাচ্ছেনা। যার ফলে সামান্য বৃষ্টি হলেই সাধারন মানুষ যাতায়াত করতে কষ্ট হয়।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল,কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি,তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য হাসান মাহমুদ রানা, সম্মানিত সদস্য সামি উসমান গনি,আব্দুর রাশিদ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ মোঃ আবদুর রব,জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মাহবুবুর রহমান মাহাবুব, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com