সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে রাধাষ্টমী ব্রতের ব্যাপক প্রস্তুতি

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.০৬ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে আগামী ৫ আশ্বিণ ১৪৩০ বাংলা ২৩ সেপ্টেম্বর ২০২৩ সাড়ম্বরে রাধাষ্টমী ব্রত পালনের লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে নরোত্তম সংঘে। সকল কার্যক্রম পুরোহিত পাড়াস্থ শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে ৩ আশ্বিণ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন নরোত্তম সংঘের কর্ণধার এই
পত্রিকার সাংবাদিক দিলীপ কুমার দাসের পরম পূজনীয় গুরুতুল্য অভিরাম দাস অলক।

৪ আশ্বিণ ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় চতুষ্প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞের শুভ অধিবাস।

৫ আশ্বিন ২৩ সেপ্টেম্বর শনিবার ভোর ৪ টা ৩০ মিনিটে মঙ্গলারতী অন্তে সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
চতুষ্প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি সহ সপ্ত ঘাটে জল ভরন,দুপুর ১ টায় শ্রী শ্রী রাধা রানীর মহা অভিষেক, সন্ধ্যা অনুকল্প প্রসাদ বিতরন।

৬ আশ্বিন ২৪ সেপ্টেম্বর রবিবার মধ্যোহ্নে শ্রীমন্ম মহাপ্রভুর ভোগ আরাধনা, মহা প্রসাদ বিতরন ও
মহন্ত বিদায়।

উল্লেখ্য যে, বর্ণাঢ্য আয়োজনে এ রাধাষ্টমী ব্রত পালনের প্রশংসার দাবিদার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নরোত্তম সংঘ। সারা বাংলাদেশে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। অদুর ভবিষতে এটি আরো উত্তরোত্তর প্রশংসা অর্জনে অগ্রণি ভুমিকা পালন করবে বলে জানিয়েছেন সংঘের সভাপতি সুবল চন্দ্র সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com