সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে ভিজিডির চাল মাথায় নিয়ে ইউপি চেয়ারম্যান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১০.১৯ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি  : বরগুনার তালতলী করোনা সংক্রমণ ঝুকি এড়াতে দুস্থ ও গরিবদের ভিজিডির চাল মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতারণ করেন এক ইউপি চেয়ারম্যান।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভিজিডির চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী।
জানা যায়,  ইউনিয়ন পরিষদের দুস্থ ও গরীবদের বরাদ্দকৃত ভিজিডির ৩০ কেজি করে ২৪১জন কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে চাল সাথে মাস্ক ও সাবান  বিতরণ করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে  হাত ধোয়ার জন্য ৩০ টি ড্রাম ও সাবান দেওয়া হয়েছে।
বাড়িতে ভিজিডি চালের সাথে মাস্ক ও হাত ধোয়ার সাবান পেয়ে কার্ডধারীরা বলেন ২০০১ সালের নির্বাচিত হওয়ার পরে টানা ১৯ বছরের এই চেয়ারম্যানের এমন সমাজ সেবা মূলক কাজকে সাধুবাদ জানান তারা।
ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঝুকিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে ও জনসমাগম না করে নিজ খরচে প্রতিটি ভিজিডি কার্ডধারী ব্যক্তির বাড়িতে নিজের মাথায় করে নিয়ে গিয়ে চাল সাথে মাস্ক ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে। তিনিও আর এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার (ট্যাগ অফিসার ) গৌতম বসু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম,ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com