সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় র‌্যাবের অভিযানে ২০৭৯ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ : নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২হাজার ৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং(২০) ও বিজেট সিং(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টায় উপজেলার আবাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ সিং আবাদপুর এলাকার সুরেশ সিং এর ছেলে এবং বিজেট সিং একই এলাকার বিজেন সিং এর ছেলে। শুক্রবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, গ্রেপ্তারকৃত পলাশ ও বিজেট দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ধামইরহাট উপজেলার আবাদপুর গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছিল। পরবর্তীতে সেগুলো গ্রামের যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন এর নেতৃতে একটি চৌকস দল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ মজুদ অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসত বাড়ীতে উৎপাদন করে সেগুলো সংরক্ষণ করতো বলে স্বীকার করেছে। পরবর্তীতে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com