সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চলন্ত বাস থেকে ফেলে নারীকে হত্যার অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১০ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার পর ওই এলাকায় কয়েকটি মিনিবাস ভাঙচুর করেছে স্থানীয়রা।

শুক্রবার রাতে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারের তাহের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নারী চম্পা বেগম (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ নিজগাঁও গ্রামের আবুল কালামের স্ত্রী। তিনি স্বামীর সাথে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি কারখানায় চাকরি করতেন।

স্বজনদের অভিযোগ, শুক্রবার বোনের বাড়িতে যাবার জন্য নয়নপুর থেকে বাসে ওঠেন চম্পা। এসময় বাসের সহকারীর সাথে তার বিতণ্ডা হয়। পরে চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সহকারী। গুরুতর অবস্থায় স্থানীয়রা চম্পাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com