সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আদ্-দ্বীনের উদ্যোগে সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্প

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৪১ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী প্রমুখ। এছাড়াও বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার মো: রবিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।

বিভিন্ন এলাকা থেকে আগত পাঁচশতাধিক চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট রোগী এ ক্যাম্পের মাধ্যমে সেবা গ্রহণ করেন।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে আদ্-দ্বীন নিরলস পরিশ্রম করছে। আমরা সেবার মাধ্যমে স্রষ্টার কাছে যেতে চাই। আপনাদের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সেবার কথা অন্যদের জানিয়ে সকলকে সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিন। সেটাই আমাদের স্বার্থকতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদ্-দ্বীন স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা পালন করছে। করোনা মহামারীসহ দেশে নানা দুর্যোগে সরকারের পাশাপাশি আদ্-দ্বীন ভূয়সী অবদান রেখেছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য সেবা পেয়ে মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। তাদের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা। এছাড়াও বক্তারা সাতক্ষীরায় একটি আদ্-দ্বীন হাসপাতাল প্রতিষ্ঠা ও সুপেও পানির ব্যবস্থা করার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com