সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল হার নির্ধারণ

  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮.০৭ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

 বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।  এটি ব্যবহার করতে যানগুলোকে গুনতে হবে টোল। ইতোমধ্যে সরকার গাড়ির আকার ভেদে টোল হার নির্ধারণ করেছে।

গত ২০ আগস্ট (রবিবার) সচিবালয়ে সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য টোলের হার ঘোষণা করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই দিন এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, চারটি বিভাগে এক্সপ্রেসওয়ে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায় করা হবে।

প্রাইভেট কার, মাইক্রোবাস (১৬ আসনের কম) এবং মিনি-ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, মাঝারি আকারের ট্রাক (৬ চাকা পর্যন্ত) এবং ৬ চাকার বেশি বড় ট্রাক যথাক্রমে ৩২০ টাকা এবং ৪০০ টাকা দিতে হবে।

এদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশে ১৬বা তার বেশি আসন বিশিষ্ট সব বাস ও মিনিবাসকে দিতে হবে ১৬০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করবেন আজ শনিবার।  উদ্বোধন উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে একটি সমাবেশেরও আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com