সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে পৌর আওয়ামীলীগের বঙ্গবন্ধুর শোকসভা ও গণভোজ

  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬.২৪ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
বাশার ; ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ৪৮ তম শাহাদাত বার্ষিকীর সম্মানার্থে ঈশ্বরগঞ্জে মাসব্যাপী জাতীয় শোক দিবস উদযাপনের অংশ হিসেবে পৌর আওয়ামীলীগের উদ্দোগে (পাট বাজারে) শোকসভা ও গণভোজ অনুষ্টিত হয়।৩১শে আগস্ট বৃহস্পতিবার বিকালে অনুষ্টানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান( হাবিব)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল।
এসময় প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ঈশ্বরগঞ্জ উন্নয়নের রুপকার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার। আলোচক হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল,সহ-সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত সদস্য আবু বকর সিদ্দিক( দুলাল) ভুইয়া।অন্যান্যদের মাঝে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুছ,সাবেক দপ্তর সম্পাদক আবু সাইদ দীন   ইসলাম ফখরুল।এছাড়াও উপজেলা  আওয়ামীলীগের সহ সভাপতি,যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম,কোষাধক্ষ মতিউর রহমান মতি, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের লোকজন অংশ গ্রহণ করেন। অনুষ্টান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। আলোচনা শেষে উপস্থিত লোকজনের মাঝে বিশেষ তবারক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com