সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মৃতদেহে ৪ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৪.০৯ এএম
  • ৪৮২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘন্টা পর্যন্ত ভাইরাসটি জীবিত  থাকতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামান।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)
নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
ডা. মাহবুবা বলেন, ‘ভাইরাসটা সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মাধ্যে থাকে। মৃতদেহে ভাইরাস ২ থেকে ৪ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তবে কয়ঘন্টা থাকতে পারে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। যখন কোন মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের দরকার হয়, তখন আমরা ২ থেকে সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে থাকি। তবে, ওই ব্যক্তি যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার নমুনা নাকের মধ্যে থাকে। ওই ভাইরাসটা মৃত হয়ে গেলেও তার নমুনা সংগ্রহ করে পিসিয়ার করে সেটা টেস্ট করা যায়। যদি সেখানে ভাইরাসটি থেকে থাকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ব্রিফিংয়ে যুক্ত হন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
ডা. হাবিবুর রহমান এ সময় বলেন, ‘এই কয়েকদিন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুবরণ করেছেন, গণমাধমের রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছি। তাদের কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com