মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিএমপির ইপিজেড থানার বিদায় ও যোগদান সংবর্ধনা অনুষ্ঠানে উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা

  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৫৫ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ সিএমপি ইপিজেড থানা অফিসার ইনচার্জ আবদুল করিমকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিয়ে নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ হোসাইনকে বরণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব ভার বুঝিয়ে দেন সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা (বন্দর জোন)।

গত ৩০ আগষ্ট রোজ বুধবার সন্ধ্যায় ইপিজেড থানা প্রাংগনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপ পুলিশ কমিশনার (বন্দর জোন) শাকিলা সুলতানা বিদায় ও যোগদান সংবর্ধনাটি সম্পন্ন করেছেন। থানার ওসি তদন্ত মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদায়ী ওসি আব্দুল করিম, নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসাইন, সেকেন্ড অফিসার (সিনিয়র এস আই ) মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মোহাম্মদ হোসাইন ইতিপূর্বে বায়েজিদ থানায় তদন্ত অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। আর বিদায়ী ওসি আব্দুল করিম সিএমপির নগর বিশেষ পুলিশ (সিটি এসবির) টিমে যোগদান করেছেন বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com