সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গ্রিক দ্বীপপুঞ্জের কাছে নৌকাডুবির ঘটনায় ৪ শিশুসহ ৫ জনের প্রাণহানি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১২.১৯ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, তুর্কি উপকূল থেকে আসা গ্রিক দ্বীপপুঞ্জগামী অভিবাসীবহনকারি নৌকা দুর্ঘটনার দুটি পৃথক ঘটনায় সোমবার চার শিশুসহ ৫ জন মারা গেছে এবং কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে।

উপকূলরক্ষীরা বলেন, তুর্কি উপকূলের কাছে গ্রিক দ্বীপ লেসবসের উত্তর-পূর্বে অভিবাসী বহনকারী একটি নৌকা দৃশ্যত ডুবে গেলে এতে ৪ জন মারা গেছে এবং ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস বলেন, চারজনই শিশু। একটি ৮ বছর বয়সী ছেলে এবং ১৪,৮ ও ১১ মাস বয়সী তিনটি মেয়ে।

উপকূলরক্ষী জানিয়েছেন, এর আগে সোমবার বেলা ১টার দিকে একটি উপকূলরক্ষী টহল নৌকা সামোসের পূর্ব এজিয়ান দ্বীপের কাছে ৩৭ জনকে বহনকারী একটি ডিঙ্গি দেখতে পায়। এতে বলা হয়, টহল নৌকা দেখে যাত্রীরা পানিতে লাফ দিলে উদ্ধার অভিযান শুরু হয়।

কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ায় সংঘাত বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা এবং ইউরোপে উন্নত জীবনের আশায় যেতে চাওয়া মানুষদের জন্য ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একটি পছন্দের স্থান হলো গ্রিস।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই বছর এ পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ স্থল ও সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছে। এটি মোট সফল ভূমধ্যসাগরীয় ক্রসিং-এর প্রায় দশমাংশ। যার বেশিরভাগ অর্থাৎ ১ লাখ ৪ হাজার জন ইতালিতে ছিল। পুরো ২০২২ জুড়ে গ্রিসে আসা মানুষের সংখ্যা ছিল ১৯ হাজার।

মানবাধিকার গোষ্ঠী এবং অভিবাসীরা আশ্রয়ের জন্য আবেদন করার অনুমতি না দিয়ে আগত মানুষদের দ্রুত প্রত্যাবাসন করার জন্য ঐ সরকারের নিন্দা করেছে। এই অভিযোগ গ্রিক সরকার দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com