সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৪.৩৬ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একটি ঐতিহাসিক মূখের ছবি নেওয়ার পর ২ লাখ ডলার বন্ডে তাকে মুক্তি দেওয়া হয়।
ট্রাম্প দক্ষিণ রাজ্যে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ার জন্য ১৮ জন অন্য আসামীর সাথে যোগসাজশ করার অভিযোগে অভিযুক্ত। মোটর শোভা যাত্রা নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার আগে আটলান্টার ফুলটন কাউন্টি জেলের ভিতরে ৩০ মিনিটেরও কম সময় কাটান।
বুকিং প্রক্রিয়া চলাকালীন এখন পর্যন্ত মামলার অন্যান্য আত্মসমর্পণকারি আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্পের মুখের ছবি নেয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি প্রথম ঘটনা।
শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে, তিনি গাঢ় নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরা অবস্থায় ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন।
গ্রেপ্তারের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য অগ্রগামী ট্রাম্প বলেন,‘ এটি আমেরিকার জন্য অত্যন্ত দুঃখের দিন।’ এখানে যা ঘটেছে তা ন্যায় বিচারের প্রতারণা।’ তিনি বলেন, ‘আমি কিছু ভুল করিনি।’
ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ‘নির্বাচনে হস্তক্ষেপ’ এবং প্রচারাভিযানেরওয়েবসাইটের একটি লিঙ্কসহ মুখের ছুবিটি পোস্ট করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com