সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লিসার নতুন গান “ওরে জীবন”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১২.১০ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সময়ের সাথে তাল মিলিয়ে গান করে আসছে সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী লিসা।এবারে তিনি দর্শকশ্রোতাদের “ওরে জীবন” শিরোনামে একটি মৌলিক গান উপহার দিতে যাচ্ছেন। গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ, মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল হোসেন চঞ্চল, ভিডিও ডিরেকশন দিয়েছেন খলিল শেখ। গানটি আসছে পারভিন লিসার অফিসিয়াল ইউটিউব।

পারভিন লিসার কন্ঠে আসছে মৌলিক গান “ওরে জীবন”
গত দশ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত বিভাগের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী পারভিন লিসা। বিটিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন এই কণ্ঠশিল্পী ।

পারভিন লিসা বলেন, ‘আমি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকে আমার গানের হাতেখড়ি। এরপর গানের প্রথম শিক্ষক ছিলেন চৈত্রী বসাক । আমার গানের শিক্ষক ছিলেন সাধনা ইয়াসমিন ও কাজী দেলোয়ার হোসেন । এখন গানের চর্চা করছি গুরুজি শফি মন্ডলের কাছ থেকে। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত বিভাগে তালিকাভুক্ত হই। তখন থেকেই নিয়মিত বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাই । লোক গানের পাশাপাশি গাইতে ভাল লাগে নজরুল সঙ্গীত ও আধুনিক গান। এছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামসহ বিভিন্ন গানের প্রোগ্রামে নিয়মিত কাজ করছি । আমার নতুন মৌলিক গান ওরে জীবন আসছে আপনাদের দেখার আমন্ত্রণ রইল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com