সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১.২৪ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস বুরো প্রধানঃ ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪ টায় গৌরীপুর পৌর শহরের ধানমহালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল , সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবি, জাতীয় মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি ও সাধারন সম্পাদক জয়ন্তী রাণী দাস, শ্রমিক নেতৃ কামরুন্নাহার, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com