সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে  করোনা সন্দেহে আতঙ্ক ভর্তি হওয়া  যুবক আইসোলেশন

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৮.৪৩ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে  করোনা সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো জেলা জুড়ে।  এরই মধ্যে ভর্তি হওয়া  যুবক আইসোলেশন রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। জ্বর, স‌র্দি ও কা‌শি নি‌য়ে লক্ষ্মীপুরে সদর হাসপাতা‌লে গতকাল মঙ্গলবার এক যুবক ভর্তি হলে  করণা সন্দেহে তা‌কে সদর হাসপাত‌া‌লের আইসোলেশনে রাখা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন লক্ষ্মীপুরের সিভিল  সার্জন ডা. আবদুল গফ্ফার।
তি‌নি জানান, লক্ষ্মীপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত দুই রোগীকে গতকাল মঙ্গলবার আইসোলেশনে রাখা হয়। দু’জনের মধ্যে একজনকে সদর হাসপাতালে স্থাপিত আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আরেকজনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। দুজনের মধ্যে একজন নারী ও আরেকজন যুবক। এ ছাড়া কয়েক দিন আগে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আজ বুধবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, লক্ষ্মীপুরে পাঁচ উপ‌জেলায় এ পর্যন্ত ১৫৪১ জন‌কে হোম কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে কোয়া‌রেন্টাইন শেষ হ‌য়ে‌ছে ১২১১ জ‌নের। আর বর্তমা‌নে কোয়া‌রেন্টাইনে আছেন ৩৩০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com