সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুর সরকারি কলেজের সাথে রূপালী ব্যাংক শিওরক্যাশ’র চুক্তি স্বাক্ষরিত।

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১.১৪ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ গৌরীপুর সরকারি কলেজের, ময়মনসিংহ এর সাথে রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের সেবা ব্যবহারের চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট ) কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য ও রূপালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মনির উদ্দিন ভূঁইয়া এ চুক্তির স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ওই কলেজের সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই কলেজের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কলেজের প্রভাষক শিপন আহমেদ, প্রভাষক আনোয়ার হোসেন, এম.কে আলম শামীম আনন্দ এবং রূপালী ব্যাংক ময়মনসিংহ জোনাল অফিসের এসপিও মো:মাজহারুল ইসলাম, শ্যামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো:হাসান মাহমুদুল ইসলাম এবং শিওরক্যাশের ডিস্ট্রিবিউটর আরিয়ান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো:হিমেল উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান ও চুক্তিটি সমন্বয় করেন রূপালী ব্যাংক গৌরীপুর উপ-শাখা’র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য রূপালী ব্যাংক গৌরীপুর এর ব্যবস্থাপক গ্রাহকদের প্রতি আন্তরিকতা ও কর্মকর্তাদের দ্রুত এবং নির্ভুল সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, গৌরীপুর সরকারি কলেজ এখন থেকে বেতন-ভাতা লেনদেনের জন্য শিওরক্যাশ অনলাইন ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবে। ক্লাসের মূল্যবান সময় ব্যয় করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় করার প্রয়োজন হবে না। এতে করে শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সবাই উপকৃত হবেন এবং ভোগান্তি লাঘব হবে।

রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং বর্তমানে ৬টি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা সারাদেশে টাকা পাঠানো, রেমিটেন্সের টাকা উঠানো, মোবাইল রিচার্জ, বিল দেয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়ার সুযোগ পাচ্ছেন। ৩৫ হাজার এজেন্টের সহায়তায় মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে,টাকা জমা করতে বা তুলতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com