মাহমুদউল্লাহকে অবসরের সুযোগ দেয়া হয়েছিলো: সুজন
-
আপডেট সময়
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯.৪৩ পিএম
-
২৪০
বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিতে দোয়া মাহফিলের পর অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিসিবি পরিচালকরা। সেখানেও ঘুরেফিরে এসেছে এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদের না থাকার প্রসঙ্গ।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, মাহমুদউল্লাহ রিয়াদকে আগেই অবসর নেয়ার সুযোগ দেয়া হয়েছিলো। সে সুযোগটা কাজে লাগায়নি। মাহমুদউল্লাহ’র অভিজ্ঞতার সাথে তরুণদের কোন তুলনা হয় না, তবে বর্তমান পরিস্থিতিতে তার কামব্যাক করাটাও কঠিন হবে মনে করছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সুজন মনে করছেন রিয়াদের বিশ্বকাপে সুযোগ পাওয়া কঠিন হবে।
তিনি বলেন, মাহমুদউল্লাহকে মাঠ থেকে অবসর নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো। এই সময়ের ক্রিকেটাররা অবসর নেয়ার সাহস দেখাতে পারেন না। এশিয়া কাপ বা বিশ্বকাপে দল ভালো করবে বলে আশাবাদী সুজন।
শেয়ার করুন
এ জাতীয় আরো খবর