সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সত্য উদঘাটনের জন্য নেপথ্যের কুশীলবদের বের করতে হবে : আইনমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯.২৯ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমেরিকা ও কানাডা থাকা দুই খুনীকে যতক্ষন ফিরিয়ে আনা না যাবে ততক্ষন চেষ্টা চালিয়েই যাবেন। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশিলবদের বের করার কমিশনের জন্য আইনপাস করা হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয়শোক দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠান যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।

শোক দিবসের আলোচনায় মন্ত্রী বলেন, নিজেদের প্রশ্ন করতে হবে বিগত ৪৮ বছরে জাতির পিতার ঋণ কতটুকু শোধ করতে পোরেছেন। পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করে যখন তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার তখনই তাকে হত্যা করা হয়।

আইনমন্ত্রী বলেন, প্রতিহিংসার জন্য নয় ইতিহাসের সত্য উদঘাটনের জন্য নেপথ্যের কুশীলবদের বের করতে হবে। যাতে নতুন প্রজন্ম সঠিক এবং সত্য ইতিহাস জানতে পারে।

পরে মন্ত্রী আখাউড়া ও কসবা উপজেলায় শোক দিবসের আরো তিনটি অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com