সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে ৪৮ জাতীয় শোক দিবস উদযাপন ওমিলাদ মাহাফিল,দোয়া এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হয়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬.২০ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মল্লিক জামালঃ তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট তালতলী উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদেরচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল আহসান, যুবলীগের আব্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহবায়ক মোঃ কামাল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন,ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মিনহাজুল আবদিন মিঠু, প্রমুখ।

এছাড়াও তালতলী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা আওয়ামীলীগ লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সরকারি/বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা ৭টি ইউনিয়নে মিলাদ মাহাফিল,দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com