সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শাহাদাত বরণ করে ঘাতকদের হাতে ঈশ্বরগঞ্জের আবদুছ ছাত্তার সাবেক এমপি

  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৩.৫৫ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
বাশার ; ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে মাসব্যাপী শোকাবহ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা-দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্টিত হচ্ছে।এরই অংশ হিসেবে ১২-ই আগস্ট শনিবার আঠারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার শাহাদাত বার্ষিকীর স্বরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার দিক নির্দেশনায় দেশের আপামর জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে, দেশকে স্বাধীন করে।পরবর্তিতে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেশ বিরোধী বিশ্বাস ঘাতকদের হাতে পনেরই আগস্ট নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল।এমন ঘটনা ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে।
আবদুছ ছাত্তার আরো বলেন আজকের এদিনে বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আত্নার মাগফিরাত কামনা করছি।বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল।সার্বিক সহযোগীতায় ছিলেন আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য  জুবের আলম কবির রুপক।অনুষ্টানে সভাপতিত্ব করেন আঠারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামছুদ্দীন ভূইয়া।উল্লেখ্য যে,অনুষ্টানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান একেএম হারুন অর রশিদ (হারুন) সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এবং  ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।অনুষ্টান শেষে উপস্থিত লোকজনের মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com