সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যায় ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬.৪২ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে, স্রোতে ভেসে পাঁচজনের মৃত্যু এবং একজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টি কমে আসলে এখন নামতে শুরু করেছে বন্যার পানি, ঘরে ফিরছে লোকজন। তবে এখনো সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ রয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার পানিতে বান্দরবান শহরসহ সাত উপজেলা প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থার অবনতিসহ চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বন্যার পানি সড়কের ওপরে ওঠায় গত রোববার সকাল থেকে বুধবার পর্যন্ত বান্দরবান থেকে ঢাকা-চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

এছাড়া জেলা শহর থেকে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ না থাকায় রোববার রাত থেকে ইন্টারনেট সেবা প্রায বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা প্রশাসক কার্যালয় থেকে বান্দরবানের সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে একটি লিখিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে- টানা বৃষ্টির কারণে শহরে বেশীর ভাগ এলাকা প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড় ধসে প্রায় ৪৫০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৯ হাজার ৫০০ জন আশ্রয় নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, পাহাড় ধসে পৃথক ঘটনায় জেলা সদরে সন্ধ্যা রাণী শিল (৪০) ও বুলু শিল (২২) নামে দুইজন নিহত হয়েছেন। ছায়ারাণী তঞ্চঙ্গ্যা (৩৭) নামে একজন নারী নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, পাহাড় ধসে নাইক্ষ্যংছড়িতে ফংসা মারমা (৬০) ও মেনপয় ম্রো (৩০) নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। পাহাড়ি ঢলে ভেসে গিয়ে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন থেকে মো. মুছা (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে।

জেলার বিদ্যুৎ উপকেন্দ্র প্লাবিত হওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাড়া বাকি ছয়টি উপজেলা বিদ্যুৎবিহীন রয়েছে।
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সুত্রে জানা গেছে, টানা বর্ষণে পৌর পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি প্লাবিত হওয়ায় সব মেশিন প্রায় অকেজো হযে গেছে, তবে অকেজো মেশিনগুলো মেরামতের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

বান্দরবান পৌরসভার মেয়র বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, এবারের টানা বৃষ্টিতে বান্দরবানে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হযেছে তা অকল্পনীয়। শহরের বেশীরভাগ এলাকা প্লাবিত হয়েছে। তবে বর্তমানে পানি একটু নামতে শুরু করলে শহরে কাদা ও ময়লা জমে গেছে। পৌরসভার পক্ষ থেকে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভা কাজ করছে এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান , ‘বান্দরবানে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তিনি বাসসকে জানান, জেলায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রসস্ত হয়েছে লামা ও সদর উপজেলা।

জেলা প্রশাসক জানান, পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, পৌরসভা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হচ্ছে।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জেলায় মোট ২০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে ৮৫ টন এবং ৬ লাখ ২০ হাজার টাকা উপজেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হয়েছে এবং দূর্যোগ মোকাবেলায় আরও ত্রাণ বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চাহিদাপত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল রেসপন্স টিম এবং প্রত্যেক উপজেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com