মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেঘনা নদীতে বিশেষ অভিযানে নৌ-পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬.১৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

নৌ-পথের নিরাপত্তা আরও জোরদার করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১ টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ।

নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৯ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়। বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভোররাত পর্যন্ত চলে এই অভিযান।

অভিযান চলাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান।

এর আগে মুন্সীগঞ্জে রাতে বাল্কহেডের কারণে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

নৌ পথে  বাল্কহেডের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামান সহ নৌ-পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com