সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী শুক্রবার রাজধানীতে গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮.০৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করতে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট রাজধানীতে গণমিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর ইউনিট তাদের এক দফা দাবি আদায়ে চাপ সৃষ্টি করতে জুমার নামাজের পর পৃথক মিছিল বের করবে।

তিনি আরও বলেন, অন্যান্য বিরোধী দল যারা যুগপৎ আন্দোলন করে আসছে তারাও নিজ নিজ অবস্থান থেকে অনুরূপ কর্মসূচি পালন করবে।

এদিকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

এছাড়া মিছিলে বাধা দিলে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com