সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপির অবস্থান কর্মসূচী চলাকালীন আশুলিয়ায় বাসে আগুন : গ্রেফতার ৬

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৬.৫৪ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিএনপির অবস্থান কর্মসূচী চলাকালীন ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর গাড়ী ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং বিকাশ বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলতার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত অপর আসামিরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।
আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গত ২৯ জুলাই ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর জনসাধারনের বিভিন্ন গাড়ী ভাংচুর করে, ককটেল ফুটিয়ে ও বাসে আগুন জালিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করেন।’
তিনি জানান, ‘মামলা পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানকে নির্দেশ প্রদান করি। তাদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহয়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com