সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এশিয়া কাপের ম্যাচ শুরুর সময় জানাল এসিসি

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ২.২০ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগেই। পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজন হতে যাওয়া এবারের এশিয়া কাপের ম্যাচের সময়ও জানিয়ে দিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফাইনালসহ সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। টস হবে বেলা ৩টায়।

আগামী ৩০ আগস্ট লাহোরে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। পাকিস্তান মূল আয়োজক হলেও আয়োজন করবে মাত্র ৪টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা।

গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। প্রথমটি ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে।

গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি দল উঠবে সুপার ফোরে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স-আপ যেটি হোক, সুপার ফোরে বাংলাদেশ উঠলে হবে বি২। সে অনুযায়ী সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে লাহোরে, আর প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল। পাকিস্তান উঠলে তারাই হবে এ১, ভারত উঠবে এ২ হয়ে। আর যদি নেপাল ওঠে সেটি ভিন্ন।

সুপার ফোরে উঠলেও গ্রুপ পর্বের মতো দুই ম্যাচ পড়বে শ্রীলঙ্কা আর পাকিস্তানে। প্রথমটি ৬ সেপ্টেম্বর লাহোরে, দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর কলম্বোতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com