সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শুরু হল বাচ্চাদের প্রতিভা অনুসন্ধানের রিয়েলিটিশো ‘কিড’স ট্যালেন্ট হান্ট’

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৯.০২ পিএম
  • ৪০২ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাচ্চাদের প্রতিভা যাচাইয়ের রিয়েলিটি শো ‘কিড’স ট্যালেন্ট হান্ট’র অডিশন রাউন্ড শুরু হয়েছে। গত ০১ আগস্ট থেকে শুরু হয়ে এই অডিশন রাউন্ড চলবে ২৮ আগস্ট পর্যন্ত। যেখানে ঢাকা সহ সব বিভাগীয় শহরের শিশুরা অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানটির পরিচালক এস এম সালাহ উদ্দিন।

জানা যায়, এই রিয়েলিটি শো’র বিচারক হিসেবে আছেন স্বনামধন্য নাট্য প্রযোজক কাজী রিটন, শফিকুল ইসলাম ডাবলু নাট্য পরিচালক, নাট্য প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি ও নাট্য পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন।
এই রিয়েলটি শো সম্পর্কে পরিচালক জানান, ‘টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে হয়। তাই অনুষ্ঠানে ভিন্নতা আনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি চেষ্টা করি, আমার অনুষ্ঠান যেন অন্য সবার চেয়ে কিছুটা আলাদা হয়। এই শো’টিও তেমনই ব্যতিক্রম বলা যায়। আমরা সব বিভাগীয় শহরে অডিশন নেব। অডিশন যাত্রা হবে চারটি ভাগে। প্রথম যাত্রা শুরু হয়েছে আগস্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় শহর দিয়ে। যেখানে প্রতিযোগিরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়- যে কোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।’

শো’টির অন্যতম বিচারক কাজী রিটন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন “বাচ্চাদের প্রভিভা বাছাইয়ের কাজটি সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি বলে আমি মনে করি। যেহেতু এটি একটি প্রতিযোগিতা, আমাকে প্রতিযোগিতার নিয়ম মেনেই আমার দায়িত্ব পালন করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিশুর প্রতি রইল আমার ঐকান্তিক শুভকামনা।” একই সাথে কর্তৃপক্ষকে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আন্তরিক অভিবাদন জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com