সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২৫ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৭.৩১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে। সাহায্যের জন্য সেনাবাহিনীর উদ্ধারকারী দলকে ডাকা হয়েছে।

এ দুর্ঘটনার পর সিন্ধুর নবাবশাহ ও পার্শ্ববর্তী জেলাগুলোর প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দুর্ঘটনাস্থলে বেশকিছু লোককে দেখা গেছে। কিছু যাত্রীকে উল্টে যাওয়া কোচ থেকে বের হতে দেখা যায়।

রেল ও বিমান চলাচলের ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিকের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার আগে কর্মকর্তারা প্রথমে উদ্ধার প্রচেষ্টার দিকে মনোনিবেশ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com