সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজনীতিতে ৫ বছর নিষিদ্ধ

  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৭.২৬ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ান ও ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, গ্রেপ্তারের আগে ইমরানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে তাকে এ সাজা দেয়া হয়। এর মানে পাকিস্তানের সংবিধান অনুযায়ী, আগামী ৫ বছর রাজনীতি করতে পারবেন না তিনি।

চলতি বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকারের অধীনে দেশের অর্থনীতি শোচনীয় হয়ে পড়েছে। এতে ইমরানের জনপ্রিয়তা বাড়ছে। তবে তোশাখানা দুর্নীতি মামলায় সদ্য রায়ে নির্বাচনী মাঠে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়লো।

প্রতিবেদনে জানানো হয়, আপাতত ইমরানকে লাহোরের কোট লতপত জেলে পাঠানো হয়েছে। গত বছর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি। এরপরই তোশাখানা মামলা হয়।

সেসসময় দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি ২০ লাখ ডলারে তার কাছে বিক্রি করেছেন ইমরান। ২০১৯ সালে ক্ষমতায় থাকাকালে তাকে সেটি উপহার দেন সৌদি আরবের রাজ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ বিন সালমান।

ওই অভিযোগে পরিপ্রেক্ষিতে ইমরানকে ৫ বছর নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ করে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত অক্টোবরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানান তিনি। তবে আদালত তা খারিজ করে দেন। পাশাপাশি আদালতের বিচার প্রক্রিয়ার তাকে মুখোমুখি হতে নির্দেশ দেন।

এরপর গত মে মাসে ইসলামাবাদ পুলিশ লাইন্সের বিশেষ আদালত ইমরানকে দোষী সাব্যস্ত করেন। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে ৭০ বছর বয়সী ক্রিকেটার কাম রাজনীতিকের। ১৯৯২ সালে তার নেতৃত্বেই প্রথমবার বৈশ্বিক মঞ্চে ওয়ানডে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com