সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১০.০১ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত হন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, দুর্ঘটনাকবলিত এই বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিল বিদেশি এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

রয়টার্স বলছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। ভ্রমণের সময় বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিল।

মেক্সিকোর নয়ারিত প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাস চালককে আটক করা হয়েছে। বাস চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুত গতিতে বাঁক নিয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার জন্য এখনও কাজ করছেন তারা। এছাড়া আহতদের মধ্যে চিকিৎসার জন্য প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে এক নারীর অবস্থা ‘নাজুক’ বলে বর্ণনা করেছে প্রাদেশিক সরকার।

এলিট পরিবহনের এই বাসটি প্রাদেশিক রাজধানী টেপিকের বাইরে মহাসড়কের বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে দুর্ঘটনায় পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সেক্রেটারি জর্জ বেনিটো রদ্রিগেজ বলেছেন, যাত্রীদের উদ্ধার করা ‘অত্যন্ত কঠিন’ ছিল, কারণ যে গিরিখাতে বাসটি পড়ে যায় সেটি ভূমি থেকে প্রায় ৪০ মিটার (১৩১ ফুট) গভীর।

অবশ্য সংশ্লিষ্ট বাস কোম্পানি বা মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com