সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বল পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্ত: আইসিসি

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮.৪২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের শেষ দিন বল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এই ‘বল পরিবর্তনের’ কারণে ম্যাচটি তাদের হারতে হয়েছে  বলেও মন্তব্যও করেছেন অস্ট্রেলিয়ার কোচ এন্ড্র ম্যাকডোনাল্ড, ওপেনার উসমান খাজা, সাবেক ক্রিকেটার রিকি পন্টিংসহ আর অনেকে।

বল পরিবর্তনের বিষয়টি আইসিসিকে খতিয়ে দেখতে বলেন তারা।  বিষয়টি নিয়ে স্পস্ট বার্তা দিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একজন মুখপাত্র। তিনি জানান, বল পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্ত।

ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের শেষ দিন ৩৮৪ রানের টার্গেটে ৩ উইকেটে ২৬৪ রান করেছিল অস্ট্রেলিয়া। এরপর ৩৭তম ওভারে ইংল্যান্ড পেসার মার্ক উডের বাউন্সার খাজার হেলমেটে গিয়ে আঘাত করে। হেলমেটে বল লাগায় মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন এবং কুমার ধর্মসেনা মনে করেছিলেন, হেলমেটে লেগে বলের আকৃতি পাল্টে গিয়েছে। এজন্য ঐ বলটি বদলে আরেকটি বল নেন দুই অনফিল্ড আম্পায়ার।এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে ধ্বস নামে। ৩৩৪ রানেই অলআউট হয় টেস্ট হারে অসিরা। ৪৯ রানের জয়ে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হারায় অসিরা। ম্যাচ শেষে বল পরিবর্তনের অভিযোগ তুলেন অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড, ‘এখানে কোন সন্দেহ নেই ম্যাচের পরিস্থিতি বদলে গেছে। আমি বলবো, বল পরিবর্তন বড় ধরনের প্রভাব ফেলেছে।

ম্যাচ শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে খাজা বলেন, ‘আমি ধর্মসেনাকে বলেছি, আগে যেটি দিয়ে খেলছিলাম, সেই বল নয়। আমি তো এখানে বলের নাম লেখা দেখতে পাচ্ছি। পুরাতন বলে কিভাবে নাম লেখা থাকে?

ঐ ম্যাচের বল পরিবর্তন নিয়ে মুখে খুলেছে আইসিসির এক মুখপাত্র। তিনি বলেন, ‘ম্যাচের মধ্যে আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে আইসিসি কোনও মন্তব্য করবে না। প্রতিটা ম্যাচ শুরুর আগে বল বেছে নেওয়া হয়। পরিস্থিতি অনুযায়ী ম্যাচের বল পরিবর্তন হয়ে থাকে।

এমসিসির নিয়ম অনুযায়ী, ইনিংসের কোন সময় যদি বল পরিবর্তন করতে হয়, তখন আগের বলের কাছাকাছি মানের একটি বল নির্বাচন করবে আম্পায়াররা।

সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com